বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কন্যা সন্তান সমাজের বোঝা নয় বরং আশীর্বাদ

সিমলা চৌধুরী
- Advertisement -
Single page 1st Paragraph

আদিকাল থেকেই কন্যা শিশুরা পরিবার এবং সমাজে অবহেলিত হয়ে আসছে। প্রথমে নিজ পরিবার থেকেই অবহেলার শিকার হয় কন্যা শিশুর। একটি কন্যা সন্তানের জন্ম অপেক্ষা একই পুত্র সন্তানের জন্ম অনেক বেশি আকাঙ্খিত । লক্ষ্য করলে দেখা যায় কোন পরিবারেই একটা ছেলে ও একটা মেয়ে থাকলে ছেলেটাই সবকিছুতে বেশি সুযোগ সুবিধা ভোগ করে। ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার যে মানসিকতা বাবা-মার থাকে তদ্রুপ মানসিকতা একজন কন্যা সন্তানের জন্য থাকে না। কন্যা সন্তানকে বড় করে বিয়ে দিয়ে দিতে পারলেই যেন বাবা-মার সব দায়িত্ব শেষ ।কিন্তু কন্যা সন্তানেরা যদি উপযুক্ত সুযোগ সুবিধা পায় তাহলে তারাও মেধা ও যোগ্যতা অনুসারে কর্মের মাধ্যমে পরিবারের হাল ধরতে পারে। বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পাবলিক পরীক্ষা গুলোতেও লক্ষ্য করলে দেখা যায় মেয়েরা ছেলেদের তুলনায় অধিকাংশ সময়ে এগিয়ে থাকে। তথাপি আমাদের সমাজ এখনো কন্যা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী নয়। কিন্তু কন্যা শিশুদের সুশিক্ষিত করার জন্য যদি ভালো বিনিয়োগ করা হয় তাহলে তারাও একজন সুশিক্ষিত মহীয়সী নারী ও আদর্শ মায়ের ভূমিকা পালন করতে পারবে।
কথিত আছে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। কিন্তু একজন শিক্ষিত মা হতে গেলে কন্যা সন্তানদের যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তা সব পরিবার থেকে কন্যা শিশুরা পাই না।একজন সুশিক্ষিত নারী পরিবার সমাজ ও দেশের সম্পদ।পরিপূর্ণ সুযোগ পেলে কন্যা শিশুরাও সবকিছু জয় করতে পারে এবং পুরুষের মতো সমাজকে আলোকিত করতে পারে । তাই ছোটবেলা থেকে কন্যা শিশুর যত্ন নিতে হবে । মেয়েদের অবশ্যই উচ্চশিক্ষিত করার লক্ষ্যেপ্রতিটি পরিবার থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছোটবেলা থেকে সঠিক যত্ন পেলে কন্যা সন্তান পরিবারের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারে। একজন সুশিক্ষিত নারী পারে পাল্টে দিতে একটি পরিবার ও সমাজকে, তাই কন্যা সন্তান কখনোই সমাজের বোঝা নয় বরং আশীর্বাদ স্বরূপ।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...