বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কোপার মুকুট আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কোনো দলই জালের খোঁজ না পাওয়ায় খেলা যাচ্ছিল টাইব্রেকারের দিকে। তখনই ব্যবধান গড়ে দিলেন বদলি নামা লাউতারো মার্তিনেজ।

আরেক বদলি জিওভান্নি লো সেলসোর পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করলেন তিনি। তার কল্যাণে কোপা আমেরিকার শিরোপা নিজেদের ঘরেই রাখল আর্জেন্টিনা।

আজ সোমবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এবারের আসরের ফাইনালে ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের ১১২তম মিনিটে জয়সূচক গোলটি আসে লাউতারোর পা থেকে।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা। ১৫ বার চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়েকে টপকে তারা উঠে গেল এককভাবে শীর্ষে। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। ২০২২ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরার আগের বছর কোপা জিতেছিল দলটি।

প্রথমার্ধে কলম্বিয়াই বেশি ভীতি ছড়ায় আর্জেন্টিনার রক্ষণে। তারা গোলমুখে আটটি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি। অন্যদিকে, আর্জেন্টিনার তিনটি শটের কেবল একটি থাকে লক্ষ্যে।

ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডানপ্রান্ত থেকে গঞ্জালো মন্তিয়েল ক্রস করেন ডি-বক্সে। তবে বলে-পায়ে কাঙ্ক্ষিত সংযোগ ঘটাতে পারেননি হুলিয়ান আলভারেজ। তার শট হয় লক্ষ্যভ্রষ্ট।

আর্জেন্টিনার উজ্জ্বল শুরু মিলিয়ে যেতে সময় লাগেনি। কলম্বিয়া দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে একের পর আক্রমণ শানিয়ে সুযোগ তৈরি করতে থাকে। পঞ্চম মিনিটে প্রথমবারের মতো কোনো শট থাকে লক্ষ্যে। তবে ডি-বক্সের বাইরে থেকে লুইস দিয়াজের দুর্বল শট সহজেই লুফে নেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি কলম্বিয়ানরা। সান্তিয়াগো আরিয়াসের পাসে ডি-বক্সের ভেতর থেকে জন কর্দোবার শট জালে প্রায় ঢুকেই যাচ্ছিল। কিন্তু পোস্টে লেগে বল বাইরে চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা।

১৩তম মিনিটে ফের এমিলিয়ানোকে পরীক্ষা দিতে হয়। হামেস রদ্রিগেজের কর্নারে শুরুতে হেড করেন জেফারসন লার্মা। সেখান থেকে বল পেয়ে আরেকটি হেড করলেও জালে পাঠাতে ব্যর্থ হন কার্লোস কুয়েস্তা।

সাত মিনিট পর সুযোগ আসে লিওনেল মেসির সামনে। আনহেল দি মারিয়ার ক্রসে বাঁ পায়ে শট নেন তিনি। কিন্তু বল আলভারেজের গায়ে লেগে পৌঁছে যায় গোলরক্ষক কামিলো ভারগাসের গ্লাভসে।

বিরতির আগে বাকি সময়েও আর্জেন্টিনার ধীরগতির ফুটবলের বিপরীতে কলম্বিয়া দেখায় দাপট। ৩৩তম প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া লার্মার শট ঝাঁপিয়ে রক্ষা করেন এমিলিয়ানো। সাত মিনিট পর জন আরিয়াসের হেড লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে রিচার্ড রিওসের শটও বিপদের কারণ হতে পারেনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে একবার কলম্বিয়ার রক্ষণে হানা দেয় আর্জেন্টাইনরা। ৪৪তম মিনিটে মেসির ফ্রি-কিক হেড করেন নিকোলাস তাগলিয়াফিকো। বল চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

পরের অর্ধেও কলম্বিয়া প্রাধান্য দেখায় আক্রমণে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগে তারা গোলমুখে আরও ছয়টি শট নিলেও বল রাখতে পারেনি লক্ষ্যে। বিপরীতে, আর্জেন্টিনার নেওয়া চারটি শটের দুটি ছিল লক্ষ্য।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই দারুণ একটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। ডি-বক্সের ডানদিকে ফাঁকায় বল পেয়ে যান সান্তিয়াগো। তবে দূরের পোস্টে তার মারা শট ম্যাচের স্কোরলাইনে বদল ঘটাতে পারেনি।

পরের মিনিটে দি মারিয়ার প্রচেষ্টা বিফল হয় ভারগাসের নৈপুণ্যে। ৫৭তম মিনিটে তার পাসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের হেড ব্লকড হয়। পরের মিনিটে ফের হতাশায় পুড়তে হয় দি মারিয়াকে। ডি-বক্সের বামদিক থেকে তার বাঁ পায়ের নিচু কোণাকুণি শট রুখে দেন কলম্বিয়ান গোলরক্ষক।

৬৪তম মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। দৌড়ানোর সময় পিছলে পড়ে যান মেসি। ব্যথা পান ডান পায়ের ঊরুতে। কোপার শুরুর দিকেও চিলির বিপক্ষে একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি।

তীব্র ব্যথায় কাতর মেসির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে বদলি হিসেবে মাঠ ছাড়ার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। অঝোর ধারার কাঁদতে থাকেন বেঞ্চে বসে। তার জায়গায় নামেন নিকোলাস গঞ্জালেজ।

৭৯তম মিনিটে কুয়েস্তার হেড লক্ষ্য খুঁজে পায়নি। কিছুক্ষণ পরই নিকোলাস জাল খুঁজে নিলে উল্লাসে মাতে আর্জেন্টিনা। কিন্তু তাদের উল্লাস স্থায়ী হয়নি একটুও। সহকারী রেফারি উঁচিয়ে ধরেন অফসাইডের পতাকা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিকোলাসে শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...