রবিবার, ২ আগস্ট ২০২৬

গরু লুট করতে ট্রাক চালককে খুন : ২ ভাই গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : মাগুরা থেকে কোরবানির গরু নিয়ে চট্টগ্রামে আসা ট্রাকে ডাকাতির উদ্দেশে গুলি চালিয়ে চালককে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গত শনিবার রাতে গাজীপুর জেলার সাভার উপজেলার দেওগা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল হাসান খান। গ্রেফতার দু’জন হলেন সাদ্দাম হোসেন বাচা (৩১) ও মো. তুহিন (১৯)। গত ১৬ জুলাই ভোরে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সীতাকুণ্ড এলাকায় ট্রাক চালক আব্দুর রহমানকে (৩৫) গুলি করে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাগুরা থেকে ১২টি গরু ট্রাকে নিয়ে আব্দুর রহমান ঘটনার আগেরদিন চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। নগরীর বিবিরহাট বাজারে গরুগুলো বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। মাগুরা থেকে চাঁদপুর-নোয়াখালী হয়ে চট্টগ্রামে আসার পথে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। নোয়াখালীতে এসে আরেকটি ট্রাক ভাড়া করে সেখানে আটটি তুলে দেওয়া হয়। বাকি চারটি নিয়ে আব্দুর রহমান পেছনের ট্রাকে এবং অপর ট্রাকটি সামনে যাচ্ছিল। ডাকাতদল পেছনের ট্রাককে সংকেত দিয়ে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে। বুকে গুলিবিদ্ধ আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গ্রেফতার দু’জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডর বর্ণনা দিয়ে মেজর নাছির বলেন, ‘কোরবানির গরুবোঝাই ট্রাকগুলো দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বায়েজিদ লিংক রোড দিয়ে নগরীতে প্রবেশ করছিল। নির্জন লিংক রোডে ট্রাক থেকে গরু লুটের পরিকল্পনা সাজিয়ে ৮-৯ জনের একটি ডাকাতদল অবস্থান নিয়েছিল। তাদের ধারণা ছিল, অস্ত্রের ভয় দেখিয়ে সংকেত দিলে ট্রাকটি থামানো হবে। কিন্তু চালক ট্রাক এগিয়ে নেওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি করে।’ গ্রেফতার সাদ্দাম ও তুহিনের বাড়ি রাউজান উপজেলায়। তবে তারা সীতাকুণ্ডর ছলিমপুর, নগরীর আরেফিন নগর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতি-ছিনতাই করে বলে জানান মেজর নাছির।
ঘটনায় জড়িত আরও সাতজনের নাম পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার দু’জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...