শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কোটা সংস্কার ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কোটাবৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটায় ষোলশহর স্টেশনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বেলা এগারোটায় গণ-পদযাত্রা শুরু করে।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এই গণ-পদযাত্রায় অংশ নেন।

জানা যায়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে আয়োজিত গণ – পদযাত্রাটি ষোলশহর স্টেশন থেকে ২ নং গেট, জিইসি, লালখান বাজার, লাভলেইন হয়ে প্রায় পাচঁ কিলোমিটার দূরুত্ব অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে।এবং সেখানে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবি সহ সমন্বয়ক মশিউর রহমান বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা করছি। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ববঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাি, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’,— ইত্যাদি স্লোগান দেন।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...