শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

পাঁচলাইশে শিশুকে বেধড়ক পিটুনির অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে দশ বছর বয়সি মোঃ ইমাম হোসেন জিহাদ (১০) নামে এক মাদ্রাসা শিশুকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। তার নাম মোঃ রাশেদুল ইসলাম (২৪)। সোমবার ৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ আবাসিক এলাকার ০২নং রোড, সি- ব্লকস্থ নুরুল কোরআন মাদ্রাসা এ ঘটনা ঘটে। বেত্রাঘাতে জিহাদের বাম পায়ের রান, পিটসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাাত্মক জখম হয়।

এঘটনায় আহত জিহাদের বাবা মো. সুমন পাঁচলাইশ মডেল থানা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে এজাহার দাখিল করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার থেকে জানা যায়, বিবাদী উক্ত মাদ্রাসায় রাতে ক্লাস চলাকালীন আমার ছেলেকে পড়া জিজ্ঞেস করলে সে পড়া না পরায় শিক্ষক ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমার ছেলেকে ডেকে খালি একটি ক্লাস রুমে লাইট বন্ধ করে ইলেকট্রিক তার মোড়ানো বেত দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করে আমার ছেলের বাম পায়ের রান, পিটসহ শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। বিবাদী আমার ছেলের মুখ ও মাথায় থাপ্পড় দিয়া স্বজোরে দেওয়ালের সাথে ধাক্কা মারিয়া মাথায় আঘাত করে। পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ১০টার দিকে আমি উক্ত মাদ্রাসায় আমার ছেলের সাথে দেখা করতে গেলে সে কান্না করা অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়ে বিস্তারিত জানায়। তৎপরবর্তীতে আমি আমার ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
জিহাদের বাবা মো. সুমন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতল (চমেক) থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন জিহাদ বাসায় আছে। মোটামুটি সুস্থের পথে। ওষধ চলমান রয়েছে। এ বিষয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, হিলভিউ আবাসিক এলাকার নুরুল কোরআন মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করে এক শিক্ষার্থীর বাবা। উক্ত মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...