শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কোটাবিরোধী আন্দোলন : চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বৃহস্পতিবার কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীতে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ষোলশহর থেকে মিছিলের শুরু হয়। যতদূর চোখ যায় শুধু শিক্ষার্থী আর শিক্ষার্থী। এ যেন জনসমুদ্র; শিক্ষার্থীর ঢল। মাথায় জাতীয় পতাকা, হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান। আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই; বোনের উপর হামলা কেন, পুলিশ জবাব চাই।

আন্দোলনকে দমন করতে বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জ উল্টো বাড়িয়ে দিয়েছে আন্দোলনের তীব্রতা। হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ বিক্ষোভ মিছিল এক ভিন্ন চট্টগ্রাম দেখলো নগরবাসী।

নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল নিয়ে ২ নম্বর গেইটে আসেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪টার শাটল ট্রেনে চড়ে ১৬ কিলোমিটার দূরে ষোলশহর রেলস্টেশনে আসেন চবি শিক্ষার্থীরা। বিকেল সোয়া ৫টায় শিক্ষার্থীরা ২ নম্বর গেট থেকে চকবাজার মিছিল নিয়ে যায়।

এরপর চকবাজার থেকে জামালখান, কাজির দেউরি, লালখান, ওয়াসা, জিইসি ও পুনরায় ২ নম্বর গেইট গিয়ে সন্ধা সাড়ে সাতটায় অবস্থান করেন। এ সময় শিক্ষার্থীরা সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল (বৃহস্পতিবার) শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি না মেনে নিয়ে উল্টো আমাদেরকে আহত করা হচ্ছে। পুলিশ অন্যায়ভাবে আমাদের ওপর হামলা করছে। আমরা এসব মেনে নিব না।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নেমেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর আক্রমণ করবে কেন? কেন তাদের উপর লাঠিচার্জ করবে? পুলিশকে এ অধিকার কে দিয়েছে ? আমরা আন্দোলনে এসেছি আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য। যাদের ভোগান্তি হচ্ছে তারা আমাদেরই মা-বোন আমাদেরই প্রতিবেশী, তারা আমাদের আন্দোলনকে সমর্থন দেয়। শিক্ষার্থীরা বলেন, একটি দেশে ৫৬ শতাংশ কোটার কোনো মানেই হয় না। আমাদের দাবি কোটার বিরুদ্ধে নয়। আমরা চাই কোটার সংস্কার করা হোক এবং ন্যূনতম ৫ শতাংশ কোটা রাখা হোক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল করছেন।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...