বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরব গাঁথায় সমৃদ্ধ চট্রগামের বীর পটিয়া উপজেলা। এখানে প্রতিষ্ঠা করা হয়েছে পটিয়া জাদুঘর। এ প্রতিষ্ঠান পটিয়ার ইতিহাস ঐতিহ্যের তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহন করেছে। এ জন্য জাদুঘর কমিটির সদস্য হামীম রায়হানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ জুলাই শনিবার পটিয়া রামকৃষ্ণ মিশন রোডস্থ পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় পটিয়া জাদুঘর পরিচালনা কমিটির এক সভা। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক নেছার আহমদ। কমিটির সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ’র সাঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাদুঘরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ভগিরত দাশ, এড,খুরশীদ আলম, মামুন আবদুলাহ, এড. মাঈনুল ইসলাম সুমন, লেখক রশিদ এনাম, আবদুরর হমান রুবেল, গিয়াস উদ্দিন সেলিম, আবু সৈয়দ তালুকদার খোকন, হামিম রায়হান প্রমুখ।
ইতিহাস ঐতিহ্যের তথ্য সংগ্রহ করবে পটিয়া জাদুঘর
নিজস্ব প্রতিবেদক

