শুক্রবার, ২৬ জুন ২০২৬

পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে দুই ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে আছে দুই নম্বর গেট মোড়। এ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে দুই নম্বর গেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

হাজার শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের নানা স্লোগানে ও দেশাত্মবোধক গানে উত্তাল দুই নম্বর গেট মোড়।

এর আগে দুপুর আড়াইটা থেকে বটতলী স্টেশনে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরে বিকেল ৪টায় টাইগারপাস অবরোধ করার উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে যেতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ।

১৫ মিনিট ধরে টাইগারপাসে তাদের আটকে রাখে শতাধিক পুলিশ। পরে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।

এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজার হয়ে ২ নম্বর গেট মোড়ে যায়।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে তারা নগরীর বিভিন্ন গলিতে ছুটে যায়। দৌড়াতে গিয়ে একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাফি পড়ে গিয়ে আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ব্যানারে চতুর্থ দিনের মতো ব্লকেড কর্মসূচি হয়। এই কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা যোগ দিয়েছেন। সরকারি চাকরিতে সব মিলিয়ে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রাখার দাবি জানাচ্ছেন তারা।

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...