সোমবার, ২৯ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙ্গামাটিতে বৈসাবী উৎসব শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

গঙ্গাদেবীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ সকালে পাহাড়ে বসবাসরত ১৪টি ক্ষুদ্র-নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বৃহত্তর ধর্মীয় উৎসব বৈসাবীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ।

বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গামাটি গর্জনতলী কাপ্তাই হ্রদবেষ্টিত দ্বীপে ফুল ভাসানো ও বয়স্কদের ¯œান করানোর আয়োজন করা হয়। বৈসাবীর আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ঐতিহ্যবাহী পাহাড়ি পিঠা দিয়ে আপ্যায়ন উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈসাবী উৎসবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা, সাংস্কৃতিক সম্পাপদক প্রহেলিকা ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা প্রমূখ।

এছাড়া বৈসাবী উপলক্ষে আজ সকালে রাঙ্গামাটি রাজবনবিহার, রিজার্ভবাজার, তবলছড়ি কেরণী পাহাড়সহ শহরের বিভিন্ন এলাকায় বৈসাবী উপলক্ষে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটির ১০উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বৈসাবী উৎসব।

বৈসাবীর উৎসব তিনদিন পালন করার কথা থাকলেও এ উৎসব চলবে সপ্তাহব্যাপী। উৎসবের প্রথম দিনে ১২ এপ্রিল আজ চাকমা, ত্রিপুরা ও মারমারা গাছ থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজানোর আয়োজন করে। এ উৎসবের দিনকে বলা হয় ফুল বিজু।

আগামীকাল ১৩ এপ্রিল উৎসবের দ্বিতীয় দিন পাহাড়ীদের ঘরে ঘরে রান্না করা হবে ঐতিহ্যবাহী খাবার পাচন। তা দিয়ে চলবে দিনভর অতিথি আপ্যায়ন। একে বলে মূল বিজু।

উৎসবের তৃতীয় দিন ১৪ এপ্রিল চাকমা, ত্রিপুরারা গোজ্জাই পোজ্জা পালন করবে এবং এ দিন পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিশেষ পানীয় দো-চোয়ানী দিয়েও করা হবে অতিথি আপ্যায়ন। একই দিন থেকে শুরু হবে মারমা স¤প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব। ১৫ এপ্রিল কাপ্তাই এবং ১৬ এপ্রিল কাউখালীতে
মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানিখেলার মাধ্যমে শেষ হবে বৈসাবি উৎসব।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...