রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে ভুয়া চক্ষু চিকিৎসককে লাখ টাকা অর্থদণ্ড দিলেন ভ্রাম্যমান আদালত

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পুলক কান্তি দে নামক এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
৯ জুলাই ( মঙ্গলবার) রাত সাড়ে ৭ টার দিকে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমার নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার জলিল নগরের আবচার মার্কেটের দ্বিতীয় তলায় ভিশন সেন্টার নামক চক্ষু চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করেন। এইসময় চিকিৎসা প্রদানকালে তাকে হাতেনাতে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধরসহ রাউজান থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, গত ৭ জুলাই উপজেলা মাসিক সভায় একজন সদস্য এই কথিত চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। এই প্রেক্ষিতে অভিযান পরিচালনায় তদন্ত করে দেখা যায়, ভিশন সেন্টার নামক চিকিৎসালয়ে চিকিৎসায় নিয়োজিত পুলক কান্তি দে নামক ব্যক্তির চিকিৎসা প্রদান করার মত কোন সনদ নেই। তিনি নগরীর একটি হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তিনি একজন টেকনিশিয়ান হলেও কোন প্রকার চিকিৎসকের সনদ ছাড়া দীর্ঘদিন ধরে জলিল নগরে চক্ষু চিকিৎসা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং আর কখনও চিকিৎসা প্রদান করবে না বলে তিনি মুচলেকা দেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...