বুধবার, ১ জুলাই ২০২৬

চট্টগ্রাম কলেজের ছাত্রীকে ধর্ষণ, পিয়ন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অফিস সহকারী মোশাররফ হোসেন মানিকের (৩০) বিরুদ্ধে। মানিক ফেনীর ফুলগাজী থানার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর জাফর মাস্টারের পুরাতন বাড়ির তোফায়েল আহমদের ছেলে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৮ জুন দিবাগত রাতে মামলা হওয়ার পর ৩০ জুন অভিযুক্ত মানিককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে এনে ফের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।
জানা গেছে, গত ২৭ জুন ভিকটিম তার মাকে নিয়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র সংগ্রহ করতে দেরি হচ্ছে দেখে তিনি মাকে বাসায় পাঠিয়ে দেন। পরে প্রবেশপত্র সংগ্রহ শেষে মানিক ওই ছাত্রীকে বাসায় পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়। মানিকের প্রস্তাবে ওই ছাত্রী রাজি হয়ে বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠে। পথে মানিক সিএনজি থেকে নামিয়ে স্টেশন রোডের একটি হোটেল রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ১ দিন পর ২৯ জুন থানায় মামলা করে পরিবার।

এই বিভাগের সব খবর

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর...

সর্বশেষ

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ...

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি...