শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

পটিয়ায় ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ার শান্তির হাটে চট্টগ্রাম জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে সনাক্ত করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলায় তাহেরা বেগম নামে এ ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে ভবিষ্যতে এ ধরণের আর চেম্বার না করার বিষয়ে মুচলেখা নেয়া হয়।

তিনি দীর্ঘ দুই বছর ধরে এলাকায় চেম্বার খুলে ডাক্তারের সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন রোগী দেখে আসছিলেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শান্তির হাট এলাকার হাজী মার্কেট ২য় তলায় তিনি চেম্বার করার সময় ডাক্তারি সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

তাহেরা বেগম (৪৪) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের সাততেতৈয়া গ্রামের মৃত নুরুজ্জামানের মেয়ে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলার শান্তির হাট এলাকার হাজী মার্কেট ২য় তলায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া ডাক্তার তাহেরা বেগমকে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারা লঙ্গনের অপরাধে উক্ত আইনের ২৯(২) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে মুচলেখা নিয়ে সতর্ক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাজ্জাদ ওসমান, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহে এমরান, উপজেলা ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ এবং পটিয়া থানার এসআই ইয়াছিন মাহমুদ।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...