রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আদবের অপর নাম ঈমান :আল্লামা সৈয়দ হাসান আল আজহারী

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আদবের অপর নাম ঈমান। সাহাবায়ে কেরামগণ ও আহলে বাইতে রাসূল (দ.) এর প্রতি আদব ও সম্মান প্রদর্শন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নিদর্শন। গত (শনিবার) ৬ জুলাই রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও গাউসে জমান, মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী এসব কথা বলেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশের পাহাড়তলী ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ব্রাদার্স কনভেনশন হলে এইদিন বিকাল ৩ টা হতে খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, মিলাদ-মাহফিল, সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সাফল্য লাভে অধিনস্ত ইউনিটগুলোকে সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সংগঠনটির স্থানীয় শাখার সভাপতি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফজলে আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। সংগঠনটির স্থানীয় শাখার সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় মাহফিলের উদ্বোধক ছিলেন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর। আলোচক ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপজেলা(দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, হাজী আমিনুল হক, প্রবাসী সংগঠক মো. কোব্বাদ মিয়া, প্রবাসী মো. সেলিম উদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, জাহেদুল হক প্রমুখ। এছাড়া মাহফিলে সংগঠনটির স্থানীয় শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদ খান, সহ সভাপতি হাজী মুহাম্মদ মমতাজ, নুরুল আলম কোম্পানি, ফিরোজুল ইসলাম চৌধুরী, আবুল মনছুর সওদাগর, সৈয়দ আব্দুর রহমান সাহেদ, আমিরুল ইসলাম রকি, সৈয়দ সালেকুর রহমান, মো. বোরহান উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. কামাল উদ্দিন, মো. সাকিব, মো. নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাউজান উপজেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক আল্লামা মুফতি মুহাম্মদ জিল্লুর রহমান হাবীবী। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...