রবিবার, ২১ জুন ২০২৬

সন্দ্বীপে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প এর আওতায় ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই সোমবার সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিগ্যান চাকমা। সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোঃ আব্দুল খালেক।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম,হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্লাব কো-অর্ডিনেটর, সাংবাদিক, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক ও ক্লাব সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে সন্দ্বীপ পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে মোট ১৬ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে বিনোদনের পাশাপাশি প্রতিনিয়ত জেন্ডার সমতা বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে নানা সমস্যা ও এর সামধানে করনীয় বিষয়ক পরামর্শ দেওয়া ছাড়াও সংগীত ও আবৃত্তি শিক্ষা এবং আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...