মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেনশন, কোটাব্যবস্থাসহ অন্যদের বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্দোলনে গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে, শিক্ষকদের আন্দোলনে ভর করে। নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরাশ্রিত আন্দোলন করছে। আর বিএনপিতে এখন ‘তারেক ভূত আতংক’ বিরাজ করছে। দলটির কর্মীরা এখন আতংকে থাকে, সকালবেলা উঠে দেখবে কি না যে পদ চলে গেছে!”
প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপির নানা মন্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সরকারের উন্নয়নের ফলভোগ করেও সরকারের বিরুদ্ধে কথা বলে। ফ্লাইওভার দিয়ে ১০ মিনিটে এয়ারপোর্ট নেমে বলে দেশে উন্নয়ন হয়নি। মেট্রোরেলে এসিতে চড়ে প্রেসক্লাবের সামনে নেমে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ভারত সফরের পর বিএনপির নানা মন্তব্য হালে পানি পায়নি, এখন প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিএনপি কি বলবে সেটিই দেখার বিষয়।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সাথে যেমন ভারতের চমৎকার সম্পর্ক, তেমনি চীনের সাথেও সুসম্পর্ক। আমাদের সাথে রাশিয়ার যেমন চমৎকার সম্পর্ক, তেমনি যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সবার সাথে বন্ধুত্ব রেখে এগিয়ে যাওয়া দুরূহ বিষয়, সহজ নয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব এই নীতিতে এগিয়ে চলেছেন।
প্রতিবেশি দেশগুলোর সাথে রেল ও সড়ক যোগাযোগ নিয়ে হাছান মাহমুদ বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সাথে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সাথেও কানেক্টিভিটি হবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথেও অর্থাৎ আমরা ‘রিজিওনাল কানেক্টিভিটি’ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি।
সরকারি চাকুরিতে কোটাব্যবস্থা পুণর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। যেহেতু শিক্ষামন্ত্রীসহ দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন, আশা করি এর একটি সুন্দর সমাধান আসবে।
আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ।

এই বিভাগের সব খবর

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের (ভ্যাপ) লিকুইডের একটি চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। দুবাই থেকে আমদানিকৃত এসব পণ্যের...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা গণঅনশনে বসেছেন।সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ...

সর্বশেষ

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...