রবিবার, ১৪ জুন ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডারসহ ২ সহযোগী গ্রেফতার,অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ কমান্ডারসহ ২ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় বিদেশি রাইফেল ও দেশীয় অস্ত্র-গুলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (৩ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন দাবি করেন, ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প-১৭ এর জোন কমান্ডার হাফেজ কামাল। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাফেজ কামালকে ধরতে অভিযান চালানো হয়।

পালংখালীর রোহিঙ্গা বাজার থেকে হাফেজ কামালের সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করে। পরে তার তথ্যের ভিত্তিতে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় অভিযান পরিচালনা করে হাফেজ কামালকে তার দেহরক্ষী আনসার উল্লাহসহ গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, একের পর এক আরসার শীর্ষ কমান্ডারদের গ্রেফতার করলেও শক্তিশালী সশস্ত্র সংগঠন হওয়ায় পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে বলে দাবি র‍্যাবের।

র‍্যাব জানায়, র‍্যাব বিভিন্ন সময়ে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে এ পর্যন্ত আরসার কয়েকজন শীর্ষ কমান্ডারসহ ১১৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৫৪ কেজি বিস্ফোরক, ৫টি গ্রেনেড, ৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৮৩ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৪টি হাত বোমা, ৪টি আইডি ও ৪৮টি ককটেল রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করে র‌্যাব।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...