আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক বহুমুখী সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ (একেএমবি) ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন বারকা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৭ শে জুন বারকা শাখার অস্হায়ী কার্যালয়ে হাফেজ মুহাম্মদ নূর হোসাইনের সভাপতিত্বে এবং ইউছুফ সামিরের সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন এইচ এম এ কালাম রেজা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন। কাউন্সিল অধিবেশন শেষে হাফেজ মুহাম্মদ নূর হোসাইনকে সভাপতি মুহাম্মদ ইউছুফ সামিরকে সাধারণ সম্পাদক নাঈম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং আলী হায়দার আবীরকে অর্থ সম্পাদক করে ২১জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
