সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে লরির ধাক্কায় খাদে যাত্রীবাহী বাস, আহত ১৫

মিরসরাই প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  মিরসরাইয়ে মালবোঝাই লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ৫ জন নিজামপুর সরকারি কলেজের শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতেদর উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী নুরুল আলম বলেন, দুপুর ১টার দিকে উত্তরা পরিবহনের একটি বাসকে বিএসআরএম’র মাল বোঝাই লরি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জনের মত যাত্রী আহত হয়েছেন। তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর কলেজের শিক্ষার্থীও রয়েছেন। তারা কলেজ শেষে উত্তরা বাসযোগে বাড়ি ফিরছিলেন।

ওই বাসে থাকা নিজাম উদ্দিন নামে এক যাত্রী বলেন, আমি শুকলালহাট থেকে বারইয়ারহাটে যাওয়ার উদ্দেশ্যে বাসটিতে উঠি। কিছু বুঝে উঠার আগেই পেছন থেকে একটি স্ক্র্যাপবোঝাই বিএসআরএমের লরি আমাদের বাসটিকে ধাক্কা দিলে এটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসে থাকা ১৫-২০ যাত্রী আহত হয়।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারে কাজ চলছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...