সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পটিয়া প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়ায়  ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) দিনগত রাত দুইটার দিকে পটিয়ার ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ মার্দশা গ্রামের ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৮) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)। তারা দুজন টেম্পোর যাত্রী ছিল।

জানা গেছে, সোমবার দিনগত রাত দুইটার দিকে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া থেকে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি টেম্পো ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বার্তা২৪.কমকে বলেন, টেম্পোর দুই যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পরপরই ট্রাক ও টেম্পোর চালক পালিয়ে যায়। গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...