রবিবার, ২১ জুন ২০২৬

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি মেশিন ও বালু জব্দ এবং নিষিদ্ধ গাড়া জালসহ আটক ২

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে বালু তোলার তিনটি মেশিন ও পাঁচ হাজার ঘনমিটার বালু জব্দ এবং নিষিদ্ধ গাড়া জালসহ দুইজন আটক করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ জুন ফটিকছড়ি-রাউজান সীমান্তবর্তী খিরাম ও ধর্মপুর ইউনিয়নের সর্তার খালে অভিযান পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর পরিচালিত অভিযানে সরকারী আদেশ অমান্য করে সর্তার খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় প্রায় ৫ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। অবৈধ বালু উত্তোলনের সাথে যুক্ত ব্যাক্তিদের বিস্তারিত তথ্য তদন্ত পূর্বক পরবর্তী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, খিরাম ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ, ধর্মপুর ইউনিয়ন এর চেয়ারম্যান, আনসার সদস্যবৃন্দ ও এলাকাবাসী সার্বিক সহায়তা প্রদান করেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন,অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় প্রায় ৫ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়।জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ ধরনের অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে জাফতনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের হালদা নদীর শাখা নদী তেলপাড়ই খালে ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারী আদেশ অমান্য করে হালদার শাখা নদী তেলপাড়ই খাল হতে নিষিদ্ধ গাড়া জাল ব্যবহার করে প্রজনন মৌসুমে মাছ ও মাছের পোনা আহরণ করার অপরাধে উক্ত এলাকার আমিনুল হকের পুত্র হাবিবুর রহমান এবং মো: ইদ্রিসের পুত্র নুরুল আবছার নামীয় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় আসামীদের নিকট হতে অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রায় ১৮৫ মিটার নিষিদ্ধ গাড়া জাল জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয় তাদের অপরাধ স্বীকার করায় The Protection and Conservation of Fish Act, 1950 অনুসারে তাদেরকে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসার, ফটিকছড়ি, জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি থানার একটি চৌকস দল এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও এলাকাবাসী সার্বিক সহায়তা প্রদান করেন। ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি মো: মেজবাহ উদ্দিন বলেন, আসামীদ্বয় তাদের অপরাধ স্বীকার করায় The Protection and Conservation of Fish Act, 1950 অনুসারে তাদেরকে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয় বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...