মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’র উদ্বোধন প্রধানমন্ত্রী

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদ ভবনে নির্মিত ‘মুজিব ও স্বাধীনতা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত ‘মুজিব ও স্বাধীনতা’ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় স্পীকার ‘মুজিব ও স্বাধীনতা’য় প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং ‘মুজিব ও স্বাধীনতা’র প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ স্থাপনের জন্য স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এবং হুইপ সানজিদা খানম উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যসহ জাতীয় সংসদ সদস্যগণ ‘মুজিব ও স্বাধীনতা’ পরিদর্শন করেন।
‘মুজিব ও স্বাধীনতা’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার এক অনন্য প্রয়াস। এখানে প্রথম কক্ষে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, খোকা থেকে শুরু হয়ে তারুণ্যে মুজিব ভাই হয়ে ওঠা, ভারত ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠা, উত্তাল ভাষা আন্দোলন ও ১৯৫০ এর দশকের রাজনৈতিক পট পরিবর্তন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত প্রদর্শিত হয়েছে।
‘৭০ এর ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের প্রেক্ষাপট থেকে শুরু করে দ্বিতীয় কক্ষের ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের দিকে। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ৭ মার্চের ভাষণ, পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ২৫ মার্চের গণহত্যা, ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের মানুষের অকাতর সংগ্রাম এবং মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আত্মত্যাগের ধারাবর্ণনা স্থান পেয়েছে এই কক্ষে।
তৃতীয় কক্ষে বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়, মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের সাথে আরো রয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচিতি সুসংহত করার স্বর্ণালী ইতিহাস। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের কিছু খ-চিত্র প্রদর্শিত হয়েছে। এরপর বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর নির্মম হত্যাকা-ের ঘটনা স্থান পেয়েছে।
জাতীয় সংসদের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের (ভ্যাপ) লিকুইডের একটি চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। দুবাই থেকে আমদানিকৃত এসব পণ্যের...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা গণঅনশনে বসেছেন।সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ...

সর্বশেষ

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...