শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানবৃন্দের দায়িত্বভার গ্রহণ

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দায়িত্বভার গ্রহণ করলেন ফটিকছড়ি উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যন,ভাইস- চেয়ারম্যান,মহিলা ভাইস-চেয়ারম্যান। বৃহস্পতিবার ২০ জুন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারে বসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী নফল নামাজ আদায় ও কোরাআন শরীফ তেলেওয়াতের মধ্যে দিয়ে উপজেলার পরিষদের চেয়ারে বসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বলেন, জনগনের অর্পিত দায়িত্ব আমি যাতে যথাযথ পালন করতে পারি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এর আগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এদিকে গত ১২ জুন চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং (পি,টি,আই) সম্মেলনে কক্ষে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ২ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধী ছিলেন।ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানবৃন্দের দায়িত্বভার গ্রহণ ফটিকছড়ি প্রতিনিধি দায়িত্বভার গ্রহণ করলেন ফটিকছড়ি উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যন,ভাইস- চেয়ারম্যান,মহিলা ভাইস-চেয়ারম্যান। বৃহস্পতিবার ২০ জুন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারে বসেন। এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী নফল নামাজ আদায় ও কোরাআন শরীফ তেলেওয়াতের মধ্যে দিয়ে উপজেলার পরিষদের চেয়ারে বসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বলেন, জনগনের অর্পিত দায়িত্ব আমি যাতে যথাযথ পালন করতে পারি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এর আগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে গত ১২ জুন চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং (পি,টি,আই) সম্মেলনে কক্ষে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ২ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...