শুক্রবার, ২৬ জুন ২০২৬

হযরত শাহ মোহছেন আউলিয়ার (রা:) বার্ষিক ওরশ আজ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

অলিকুলের শিরোমনি ও উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়ার (রা:) বার্ষিক ওরশ আজ ২০ জুন বৃহস্পতিবার। বার্ষিক ওরশ উপলক্ষে দরগাহ কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

আলোকসজ্জা সহ গেইট ও প্যান্ডেল করা হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা, যাতায়াতে ভোগান্তি কমাতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে ওরশকে ঘিরে বটতলী এলাকাসহ আশেপাশে গ্রামগুলোতে উৎসবে আমেজ চলছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ঘরেই আত্মীয়-স্বজনদের ভরপুর। ওরশের দিনটি স্থানীয়ভাবে মিলনমেলা হিসেবে পরিচিত। মাজার জিয়ারতে দূর-দূরান্ত থেকেই লোকজন আসতে থাকে। গতকাল বুধবার থেকেই লোকজন আসা শুরু করেছে। মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মাজারের যুগ্ন মোতাওয়াল্লী এস এম জহিরুল ইসলাম বলেন ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ওরশ উদযাপনের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে সাবেক মেয়র এম মনজুর আলমের নিজস্ব অর্থায়নে মাজার পুনর্নির্মাণে মাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বলেন, ওরশ উপলক্ষে বটতলীতে পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভক্তদের সর্বোচ্চ নিরাপত্তায় পুলিশ প্রস্তুত। তাছাড়া পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে। পুলিশের চেক পোস্ট রয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...