শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে পুলিশের ধাওয়ায় সিএনজি চালকের মৃত্যু

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পুলিশের ধাওয়ায় এক সিএনজি চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ জুন) দুপুর ২ টায় সীতাকুণ্ড মগপুকুর এলাকায় সিএনজি লরির ধাক্কায় এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত ওই অটোরিকশাচালকের নাম মেজবাহ উদ্দিন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত যাত্রী মো. আরিফ কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের অভিযানে নেতৃত্ব দেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি বলেন, ঈদের কারণে মহাসড়ক অনেকটাই ফাঁকা। এ সময়ে মহাসড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। ঈদুল ফিতরের দিনও দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমানোর জন্য বেপরোয়া গাড়ির বিরুদ্ধে স্পিডগান দিয়ে মামলা দিচ্ছিলেন তাঁরা।

তেলবাহী লরির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল অটোরিকশা দুটি। তারা লরিটিকে থামানোর সংকেত দিলে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশা দুটি সড়কেই গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় লড়িটি। এতে দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...