রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে একসাথে কোরাবানি মাংস -রুটি খাওয়ার উৎসব

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

একসাথে কোরাবানি মাংস খাওয়ার উৎসব বা মেলা এখনো চালু রয়েছে ফটিকছড়ির বিভিন্ন স্থানে।তবে আগের মত জৌলুস নেই কোরাবানি মাংস খাওয়ার এ উৎসবের। জানা যায়,এক সময় ঈদুল আযাহার দিন উপজেলার প্রায় বাড়ি,পাড়া,মহল্লায় কোরাবানির দিন একসাথে কোরাবানি মাংস খাওয়ার আয়োজন হতো।

পাড়ার জমিদার,সর্দার,বা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের বাড়ির উঠানে বা মসজিদের প্রাঙ্গনে এ আয়োজন হতো। যারা কোরাবানি করেছে তারা মাংস রুটি নিয়ে যেত। এতে যারা কোরাবানি করেছে তারাও যেত যারা করেনি তারাও যেত। ছোট বড় ধনি গরিব ভেদাভেদহীন এক মিলন মেলায় পরিনত হতো। এখন আর এ দৃশ্য তেমন চোখে পড়েনা। নাজিরহাট গোল মোহাম্মদ তালুকদার বাড়ির মোহাম্মদ আলি নেওয়াজ বলেন কোরাবানি ঈদের দিন এক সময় আমাদের বাড়িতেও বাড়ির সকলে এক জায়গায় মিলিত হয়ে মাংস রুটি খাওয়ার আয়োজন হতো। এখন আর তেমন হয়না। সবাই যেন দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। মোহাম্মদ মনজু বলেন, কুরবানির দিন আমাদের বাড়ির একটা ঐতিহ্য ছিল যাহা অন্য কোনো বাড়িতে আছে কিনা আমার জানা নেই,কুরবানির দিন বিকাল বেলা বাড়ির সবাই মিলে সর্দারদের বাড়িতে যাইতাম সবাই মিলে রুটি আর মাংস খাইতাম, সেই এক অন্য রকম মিলন মেলা।এই মিলন মেলার লোকজন ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের ব্যস্ততার কারনে।আমাদের বাড়ির সেই ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন মনে করি।

এদিকে এ ঐতিহ্য এখনো রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়া মুল্লুক শাহ চৌধুরী বাড়িতেও শত বছর ধরে ঈদের দিন বিকেলে এ আয়োজন হয়। উক্ত এলাকার বাসিন্দা ও কাউন্সিলর সাংবাদিক মোহাম্মদ রফিকুল আলম বলেন,কয়েক শত বছর যাবৎ চলে আসা ঐতিহ্য এখনো ধরে রাখতে মুল্লুক শাহ চৌধুরী বাড়ীর সকল কোরবানী দাতারা মাংস ও পিঠা নিয়ে একত্রিত করে মুরুব্বী থেকে শিশু এক সাথে আনন্দের সহিত মাংস ও পিঠা পরিবেশন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকলের সাথে একসাথে মাংস রুটি খাওয়ার আনন্দটা অন্য রকম।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...