রবিবার, ২১ জুন ২০২৬

সন্দ্বীপ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণের সমাপনী দিনে ৪শ পরিবার চাউল পেলো

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সন্দ্বীপ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি হারে তিন হাজার একাশি পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরনের আজ ছিলো শেষ দিন।পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে চাউল বিতরন শেষে আজ মেয়রের নিজস্ব কোটা থেকে ৪০০ পরিবারে শেষ বারের মতো চাউল বিতরন করা হলো। ১৬ জুন রবিবার সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ পৌরসভা চত্বরে মেয়র মোক্তাদের মাওলা সেলিম নিজে উপস্থিত থেকে উক্ত চাউল বিতরন করেন।

এ সময় কাউন্সিলর আবু তাহের সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। চাউল বিতরন কালে কয়েকজন উপকারভোগী বলেন বর্তমান সরকার ক্ষমতায় এসে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচী যেমন ভিজিএফ, ভিজিডি,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্ব ভাতা, শিক্ষা বৃত্তি প্রদান সহ বিভিন্ন উৎসবে বিশেষ মানবিক সহায়তা প্রদান চালু করেছে। যার ফলে প্রতিমাসে দরিদ্র, হতদরিদ্র পরিবার গুলো কিছু চাউল ও ভাতা প্রাপ্তির ফলে ক্ষুধার অভাবে আর কেউ মৃত্যুবরন করতে হয়না, এবং অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়া কমে গেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতা ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সময় মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এই ভিজিএফ চাল বরাদ্ধ দেয়া হয়েছে।চাউল গুলো যাছাই বাছাই করে প্রকৃত দরিদ্র পরিবার গুলোকে প্রদান করা হচ্ছে। এখানে সম্পূর্ন স্বচ্ছ ও জবাবদিহীতা নিশ্চিত করা হচ্ছে। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা সহ আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা রইলো।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...