শুক্রবার, ২৬ জুন ২০২৬

দিনভর বহু নাটকীয়তা,চারদফা অধিবেশন মুলতবি

বহু ঘটনার পর মাঝরাতে প্রধানমন্ত্রীত্ব হারালেন ইমরান খাঁন

- Advertisement -
Single page 1st Paragraph

চার দফায় অধিবেশন মুলতবি, ইমরানের দলের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের, বিকেলে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদের ইমরান খাঁনের সঙ্গে সাক্ষাৎ, অনাস্থা ভোট হওয়া নিয়ে চরম উৎকন্ঠা, দুই দলের সাংসদদের তুমুল হট্টগোল, মারমুখী অবস্থান, এক পর্যায়ে সংসদের নিম্ন কক্ষ পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার যথাক্রমে আসাদ কায়সার ও কাসিম সূরির পদত্যাগ সহ নাটকের কোন কিছু অবশিষ্ট ছিলো না আজ পাকিস্তানের পার্লামেন্টে। এতোকিছুর পরেও শেষ রক্ষা হলোনা ইমরান খাঁনের।চতুর্থবার অধিবেশন মুলতবির পর পুনরায় রাত দশটায় অধিবেশন শুরু করে স্পিকার আসাদ কায়সার বলেন, প্রধানমন্ত্রী ইমরান খাঁনকে পদচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ তিনি হতে পারবেন না,তাই তিনি পদত্যাগ করছেন।ডেপুটি স্পিকার কাসিম সূরিও একই পথ অবলম্বন করলে স্পিকারের আসনে বসেন পাকিস্তান মুসলিম লীগ(এন) এর আয়াজ সাদিক।তখন পিটিআই সাংসদরা তুমুল হট্টগোল শুরু করলে বিরোধী সাংসদরাও প্রতিবাদী হয়ে ওঠেন।চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় পার্লামেন্টজুড়ে।এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক অনাস্থা প্রস্তাবের উপর ভোট আহবান করেন।পাকিস্তানের স্থানীয় সময় তখন রাত এগারোটা দশ মিনিট।উপস্থিত দুই পক্ষের সাংসদেরা ভোটদানে অংশ নেওয়া শেষে গননা শুরু হয় রাত একটায়।এক সময় বিরোধী পক্ষে ১৭৪ ভোট গননায় নিশ্চিত হলে উল্লাসে ফেটে পড়েন বিরোধী সাংসদেরা।তখনও কিছু ভোট গননা বাকি ছিলো।কিন্তু কে আর সেই গননার অপেক্ষা করে? ১৭২ ভোট পেলেই যেখানে ইমরান খাঁনের বিদায় ঘন্টা বেজে যায় সেখানে ১৭৪ গননায় নিশ্চিত হলেই শুরু হয় উৎসব। কিছুক্ষণের মধ্যেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খাঁন হেলিকপ্টারে চেপে ইসলামাবাদ ত্যাগ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...