শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

স্বর্ণালঙ্কার ও হজের পৌনে ১৯ লাখ টাকা চুরি, দুর্ধর্ষ ২ চোর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভী পাড়ার একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও পৌনে ১৯ লাখ টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর (বন্দর ও পশ্চিম) গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- নুরনবী সাকিব (২৩) ও মো. আশিকুর রহমান (২৫)।
ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার (১২ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দ পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন। তিনি জানান, জসিম উদ্দীন নামে একব্যক্তি তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঢাকায় থাকাকালীন গত ১৩ মে রাতে মৌলভীপাড়ায় পীর বাড়ির জসিম উদ্দীন নামে একব্যক্তির বাসার গ্রিল কেটে ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮ লাখ ৮০ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। জসিম উদ্দীন তার স্ত্রীসহ হজ করতে যাওয়ার জন্য টাকাগুলো বাসায় রেখেছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন তিনি। পরে মামালাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর গোয়েন্দা পুলিশ টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নূরনবী সাকিব ও আশিকুর রহমান নামে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার চোর ও ছিনতাইকারী। এর আগেও তারা চুরি-ছিনতাইয়ের অপরাধে অনেকবার গ্রেপ্তার হয়েছিল। এ মামলায় এর মধ্যে গ্রেপ্তার হওয়া রাতুল এবং সালাউদ্দিনসহ তারা বাসা বাড়িতে চুরি করার পরিকল্পনা করে। তারা বিভিন্ন এলাকার বাসা বাড়িতে রেকি করে। যে সকল বাসা বাড়িতে লোকজন থাকেনা ওই বাসার মেইন দরজার তালা ভেঙে অথবা জানালা গ্রিল কেটে বাসার ভিতর প্রবেশ করে চুরি করে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...