শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বাংলাবাজার স্ট্যান্ড রোড এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ দাবিতে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১১ টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার স্ট্যান্ড রোডের আমির হোসেন দোভাষ সড়কে আদিলা গার্মেন্টস ফ্যাক্টরী লিমিটেড নামে একটি কারখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।

এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন-বোনাস পরিশোধের ব্যাপারে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শ্রমিকেরা বলেন, আমাদের সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি। প্রতি মাসের ২৩ থেকে ২৮ তারিখ আমাদের বেতন দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। আমাদের এ মাসে হাফ বেতন দেওয়ার কথা বলেছে। তালা মেরে রাখা হয়েছিল আমাদের। তালা ভেঙে আমরা নিচে আন্দোলনে এসেছি। আমাদের দাবি, প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দিতে হবে।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সাথে আলোচনা করে আজকেই (বৃহস্পতিবার) বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে শ্রমিকেরা পুনরায় কাজে ফিরে যায়।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...