রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে কোরবানি পশু হিসেবে চাহিদা বেড়েছে মহিষের

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে কোরবানি পশু হিসেবে মহিষের চাহিদা বেড়েছে। বিভিন্ন হাটবাজারও খামারে ক্রেতার চাহিদাকে সামনে রেখে বেপারি ও খামারিরা গরুর পাশাপাশি মহিষও তুলছে। উপজেলার, নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, কাজিরহাট, চিকনচড়া, শান্তিরহাটসহ বিভিন্ন হাটবাজারে গরুর পাশাপাশি মহিষও চোখে পড়ার মত। এছাড়া বিভিন্ন খামারেও মহিষ লালন পালন এবং বিক্রির জন্য নিয়ে আসছে খামারিরা।

নাজিরহাট বাজারে মহিষ কিনতে আসা জানে আলম বলেন,আমি বিগত কয়েক বছর ধরে মহিষ দিয়ে কোরবানি করি। এ বছরও মহিষ নেওয়ার ইচ্ছে। তাই বাজারে দেখতে আসলাম। বিবিরহাট বাজারে মহিষ কিনতে আসা প্রবাসী মোহাম্মদ বেলাল বলেন,আমার মায়ের ইচ্ছায় গরুর পাশাপাশ একটি করে মহিষ কোরবানি দি। এ বছরও মহিষ কোরবানি দেব। কুতুব শাহ বাড়ির মওলানা মোহাম্মদ জাপর বলেন,কোরবানি দেওয়ার জন্য মহিষ নিয়েছি। সুয়াবিল এলাকার মোহাম্ম সেলিম বলেন,আমার জন্য ও আমার এক আত্মীয়র জন্য কোরবানি দিতে মহিষ নিয়েছি দুটো। প্রবাসী মোহাম্মদ হাসেম বলেন,আমিও কোরবানি দেওয়ার জন্য মহিষ নেব।

ব্যবসায়ী মোহাম্মদ এয়াকুব বলেন,কোরবানি দেওয়ার জন্য মহিষের চাহিদা দিন দিন বাড়ছে। আমার জানা শোনা অনেকেই কোরবানির জন্য মহিষ নিচ্ছেন। বিক্রেতা জসিম বলের,গরুর পাশাপাশি মহিষ দিয়েও মানুষ এখন কোরবানি করে। ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা মহিষ নিয়ে আসছি বাজারে। খাঁন ডেইরি ফার্মের স্বত্তাধিকারী মোহাম্মদ মাহবুবুল আলম খাঁন বলেন,গরুর পাশাপাশি আমাদের খামারে মহিষও রয়েছে। এখন অনেকেই কোরবানিতে মহিষ নেয়। এদিকে গরুর চেয়ে মহিষের দাম বেশি বলে জানান ক্রেতারা।

বিক্রেতারা বলেন,মহিষগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আনতে হয়। খরচ বেশি পড়ে। তাই বেশি দামে বিক্রি করতে হয়। উল্লেখ্য,উপজেলায় মাইজভাণ্ডার দরবার শরীফসসহ অসংখ্য আউলিয়া ক্বেরামের মাজার রয়েছে। আওলিয়া ক্বেরামের ওরশ শরীফে মহিষের যথেষ্ট চাহিদা রয়েছে। সে সুবাধে ফটিকছড়িতে গড়ে উঠেছে অনেক খামার। এসব খামারে সারা বছরই মহিষ পাওয়া যায়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...