রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে এসডিআই কৈশোর কর্মসূচীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

‘মেধা ও মননে সুন্দর আগামী ” এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই এর কৈশোর কর্মসূচির উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় আউটডোর গেইমস প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।খেলা পরিচালনায় সহযোগিতা করেছে দি চ্যাম্পিয়ন কিশোর স্পোটিং ক্লাব।খেলায় দুই পক্ষের সমান গোল প্রদানের ফলে ট্রাইবেকারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।

খেলা শেষে চ্যাম্পিয়ন কাপ ও রানার্সআপ ট্রপি প্রদান ও খেলোয়ারদের মাঝে মেডেল বিতরন ও আপ্যায়ন করানো হয়। ১০ জুন বিকালে সেনের হাট সংলগ্ন এবি হাই স্কুল মাঠে আয়োজিত ফুটবল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সাংবাদিক বাদল রায় স্বাধীন, মাষ্টার বিধান চন্দ্র দাস, দি চ্যাম্পিয়ন কিশোর স্পোটিং ক্লাব এর সহ-সভাপতি মোঃ আরিফ হায়াত খান,মানবিক যুবক মোঃ রুস্তম সহ এবি হাই স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শতাধীক ক্রীড়ামোদি মানুষ। পুরো খেলাটি সমন্বয় করেন কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ ওমর ফারুক। খেলার প্রারম্ভে ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন এসডিআই কৈশোর কর্মসূচীর মূল লক্ষ্য হলো কিশোর বয়স থেকে সবাইকে খেলা ধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের অপরাধ প্রবন ও মাদক মুক্ত রাখা। পাশাপাশি তাদের শরীর চর্চা, মানষিক বিকাশ বৃদ্ধির মাধ্যমে তাদের সচেতন নাগরিক ও মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করা। তার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান ও ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে তাদের অবসর সময় টুকু সৃষ্টিশীল কাজে ব্যয় করার কাজে ব্যস্ত রাখা হয়। তবে তা কোন ভাবে পড়ালেখার ক্ষতি সাধন করে নয়।বরং তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন ভাবে মনিটরিং ও করা হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...