রবিবার, ১৪ জুন ২০২৬

বাকলিয়ায় সাড়ে ৭৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : নগরীতে অভিনব কায়দায় পাচারকালে সাড়ে ৭৯ লাখ টাকার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার আনোয়ারার বরুম ছাড়ার মৃত কালা মিয়ার পুত্র মো. আলম (৩৯), আনোয়ারার খুরুশকুরের মৃত ইমাম শরীফের পুত্র মোশারফ আলী (৩৮) ও বুরুম ছড়ার নবী হোসেনের কন্যা সেনোয়ারা বেগম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে এদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা টেবলেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা বলে র‌্যাব জানায়।

 

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...