বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সালমা রহমানের কাব্য নোনা জলের অনুভূতি-র আলোচনা-অনুষ্ঠান

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘এ-কাব্যে বিষয়বৈচিত্র্যের শৈল্পিক উপস্থিতি যেমন রয়েছে তেমনি নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির নির্যাস চমৎকারভাবে ফুটে উঠেছে।’ গত ৬ জুন, বৃহস্পতিবার, চট্টগ্রাম শহরের কদম মোবারক নারীকণ্ঠ পত্রিকা-আয়োজিত অধ্যাপক সালমা রহমানের নোনা জলের অনুভূতি কাব্যের আলোচনা-অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ-কথা বলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান বাদল। বইটি নিয়ে আলোচনায় আরও অংশ নেন নারীকণ্ঠ-র উপদেষ্টা বিচিত্রা সেন, জিনাত আজম, নারীকন্ঠের প্রধান সম্পাদক তহুরীন সবুর ডালিয়া ।
নারীকণ্ঠ-র সম্পাদক শাহরিয়ার ফারজানার সভাপতিত্বে ও গল্পকার আহমেদ মনসুরের উপস্থাপনায় আয়োজিত এ-অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি আখতারী ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিদীপা দাশ আর সাজিয়া আফরিন ।


নোনা জলের অনুভূতি-র প্রকাশক, খড়িমাটি-র কর্ণধার কবি মনিরুল মনির তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এ-কাব্য প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। কবিতায় কবি জীবনের গল্প বলতে চেয়েছেন।’ কবি সালমা রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শৈশবে বিদ্যালয়ে রামসুন্দর বসাকের নীতিকথামূলক পদ্যসমূহ ও অন্যান্য পাঠ্য কবিতা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। কবিতায় ব্যক্তিগত অভিজ্ঞতা-অনুভূতিকে নিজস্ব স্বরে ধারণ করতে চেয়েছি সবসময়।’
আলোচনা-অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও সদস্য রোকসানা বন্যা, মহুয়া চৌধুরী, নাসরিন সুলতানা খানম, সাহানা আখতার বীথি, কানিজ ফাতেমা লিমা, আশরাফুন্নেসা, রুমি চৌধুরী, ফারহানা ইসলাম রুহী, নুরুন নাহার ডালিয়া, কবি মুয়িন পারভেজ , প্রচার ব্যবস্থাপক নজরুল ইসলাম জয় প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...