রবিবার, ২১ জুন ২০২৬

ফটিকছড়িতে খাঁচা থেকে উদ্ধার করে বনে অবমুক্ত লজ্জাবতী বানর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়ি প্রতিনিধি ফটিকছড়িতে খাঁচায় বন্ধী একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশনায় বনকর্মীরা বানরটি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন। জানা যায়,সম্প্রতি ঝড়ে একটি লজ্জাবতী বানর পথ ভুলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন এর লোকালয়ে চলে আসলে এলাকার কয়েকজন ধরে খাঁচায় বন্ধি করে রাখে।খবর পেয়ে এলাকার সচেতন যুবক নজরুল খান জয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করেন। পরে প্রানীটি উদ্ধারকারীদের উপস্থিতিতেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার উদ্দেশ্যে রেন্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানকে হস্তান্তর করা হয়।

রাতেই বিরল এই প্রানীটি বনে অবমুক্ত করা হয় বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর বলেন বানরটি উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। তারা বানরটি রাতেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন। উল্ল্যেখ্য এর আগেও ফটিকছড়িতে বেশ কয়েকটি লজ্জাবতী বানর উদ্ধার হয়। জানা গেছে,লজ্জাবতী বানর একটি নিশাচর প্রাণী । এরা দিনে গাছ লুকিয়ে থাকে এবং হাত ও পা দিয়ে চাপ দিয়ে মুখ ঢেকে বলের মতো গোল হয়ে থাকে, যাতে আলো না লাগে। বাংলাদেশ, ভারত, নেপাল ও লাউস পর্যন্ত এদের বিচরণ।লজ্জাবতী বানরের ইংরেজি নাম বেঙ্গল স্লো লরিস। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনে বানরটিকে দেখা যায়। প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা-আইইউসিএন লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী লজ্জাবতী বানর।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...