বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চিটাগাং চেম্বারে ওমেন এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ওমেন এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা ০২ জুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সাব-কমিটির ডিরেক্টর ইনচার্জ, চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে জয়েন্ট কনভেনর সাদমান সাইকা সেফা ও বিবি মরিয়ম, সদস্যদ্বয় মানজুমা মোরশেদ ও ওয়ায়েজা মাসনুন এবং চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিরেক্টর ইনচার্জ রাইসা মাহবুব নারী উদ্যোক্তাদের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ‘মুক্তি’ ঋণদান কর্মসূচী চালু করায় সরকারের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন। নারীদের উদ্যোক্তা হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসা শুরুর জন্য প্রাথমিক করণীয়, ট্রেড লাইসেন্স-সহ আমদানি-রপ্তানি ও বিভিন্ন লাইসেন্স প্রাপ্তি এবং ভ্যাট ও ট্যাক্স সম্পর্কিত সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে চেম্বারের পক্ষ থেকে কর্মশালা আয়োজনের কথা জানান।

অন্যান্য বক্তারা নারীদের উদ্যোক্তা হওয়ার বাধাসমূহ দূরীকরণ, পূঁজির সংকট নিরসন এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধি করাসহ নারী উদ্যোক্তাদের এসএমই খাতে সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চাকরিজীবী ও ব্যবসায়ী দম্পতির সন্তান লালন-পালনে বেবি সিটার ও কেয়ার গিভারের মত বিভিন্ন কাজে নারীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ আয়োজন-সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চেম্বারের প্রতি আহবান জানান।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...