রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন লক্ষ টাকা জরিমানা

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়িতে টিলা থেকে মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এ অভিযানে ১টি এসকেভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

সোমবার (৩ জুন) উপজেলার নারায়নহাট ইউনিয়নের চানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন। রমজান আলী নারায়নহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান্দপুর এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী রমজান আলী স্বীয় অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন বলেন,রমজান আলী নামের ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...