শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

এভারেস্ট ও লোৎসে জয় উদযাপন : বাবর আলীর নেতৃত্বে নগরে সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

এভারেস্ট ও লোৎসে জয়ী ডা. বাবর আলীর জয় উদযাপন করতে গতকাল নগরে সাইকেল র‌্যালি করা হয়েছে। রোববার বিকালে অনন্যা আবাসিক এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। জাতীয় পতাকা নিয়ে র‌্যালিতে নেতৃত্ব দেন বাবর আলী। এতে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

হাটহাজারীর বুড়িশ্চরের হালদাপাড়ের সন্তান বাবর আলী গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়া জয় করেন। এর দুদিন পর ২১ মে তিনি পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি একসাথে দুটি আট হাজার মিটার উঁচু পর্বত জয় করেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি লোৎসে পর্বতে বাংলাদেশের পতাকা ওড়ান। গত ২৮ মে তিনি চট্টগ্রামে ফেরেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল তার শুভাকাঙ্ক্ষীরা এই সাইকেল র‌্যালির আয়োজন করে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...