শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আইএমও সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও অন্তনিও ডমিঙ্গুয়েজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। বাংলাদেশ সফরের অংশ হিসেবে গত শুক্রবার চট্টগ্রাম বন্দর সফরে আসেন সেক্রেটারি জেনারেল এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। অতিথিরা বোট ক্লাব থেকে নদীপথে বন্দরের ইএমইউ কার্যক্রম, সেফটি অ্যান্ড সিকিউরিটি কার্যক্রম পরিদর্শন করেন। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারদের সাথে বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে একটি সভায় যোগ দেন। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর ওপর ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর গুরুত্বের বিষয়টি তুলে ধরেন এবং বন্দরগুলোর বিষয়ে আইএমওর সহযোগী ভূমিকা এবং সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি আইএমওর উত্তরোত্তর সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় চট্টগ্রাম ও অন্য বন্দর এবং মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান।

আইএমও সেক্রেটারি জেনারেল আন্তর্জাতিক মেরিটাইম সেক্টর এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, আইএমও তার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তিনি মেরিটাইম সংক্রান্ত হংকং রেজুলেশন দ্রুত কার্যকর করার আহ্বান জানান। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গ্রিন পোর্ট প্রযুক্তি অন্তর্ভুক্তির প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফরকারী প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মোস্তফা কামাল, উপসচিব সৈয়দ আলী আহসান, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বন্দরের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন স্টেকহোল্ডারের নেতৃবৃন্দ। পরে অতিথিরা চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরির্দশন করেন।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...