শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, পি আইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, রফিকুল ইসলাম সেলিম, রেজা মুজাম্মেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে পিআইবি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, প্রবীণ-নবীণ সববয়সের সাংবাদিকরা অংশগ্রহণ করে এ প্রশিক্ষণ কোর্সকে সমৃদ্ধ ও অনুকরণীয় করেছেন। এখানে প্রশিক্ষাণার্থীর মধ্যে ৮০ বছর উর্ধ্ব বয়সের সাংবাদিক যেমন রয়েছে, তেমনি তরুণ বয়সী কর্মঠ ও সাহসী সাংবাদিকরাও অংশগ্রহণ করেছেন। যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা যাতে তাদের অর্জিত জ্ঞান পেশাগত কাজে লাগাতে পারেন, সেই চেষ্টাই করতে হবে।

প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, আগামীকাল ৩ জুন থেকে ৫কে ৫ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯:৩০ টা থেকে প্রেস ক্লাবের এস রহমান হলে শুরু হবে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...