রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দখলমুক্ত হচ্ছে ফটিকছড়ির ‘মরা খাল’

রফিক তালুকদার, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের সেই ‘মরা খাল’ দখলমুক্ত করতে উদ্দ্যোগ নিয়েছে প্রশাসন। ২জুন রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল খালটির দখল করা বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বদেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের চেইনম্যান মো. ওসমান, নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহায়ক মো. রুবেল চৌধুরী, স্থানীয় সার্ভেয়ার মোহাম্মদ রাশেদ ও মো. মহিউদ্দিন। সার্ভেয়ার মো. মঞ্জুর আহাম্মদ বলেন, ‘খালটির বিভিন্ন অংশ সরেজমিনে দেখেছি। এতে অনেক অংশে অবৈধ দখলদারদের থাবা পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে ঝংকার মোড় এলাকায় বেশি। অনেকে আবার খালে আবর্জনা ফেলে বিষাক্ত করে রেখেছেন।

’ সূত্র জানায়, খালের নাজিরহাট বাজারের মধ্যখান থেকে পূর্বদিকে প্রায় এক কিলোমিটার জুড়ে দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এর কোনটি বসতঘর আবার কোনটি ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি বাজার এবং ঝংকারের আশেপাশে প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে অবাধে খালটি ভরাট করে বিলীন করা হয়। স্থানীয় প্রভাবশালী ও শাসক দলের নেতারাই এমনটি করেছেন বলে অনুসন্ধানে জানাযায়। নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ বলেন, ‘খালটির কিছু অংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকানাধীন। বাকি পুরোটাই খাল। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাই। কিন্তু অদৃশ্য শক্তির কারণে তারা আবারো আগের অবস্থায় ফিরে আসেন।’ বিষয়টি নিশ্চত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে ভূমি কার্যালয়ের সার্ভেয়ারসহ পাঁচ সদস্যের একটি দল সেখানে পাঠানো হয়। প্রতিনিধিদল সরেজমিনে দেখেছেন। যাচাই-বাছাই করে অবৈধ দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য,হালদার পাদদেশ থেকে নেমে আসা একসময়ের খরস্রোতা ‘মরা খাল’ নাজিরহাটের বুক চিরে বয়ে গেছে। বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখা যায়, আরএস, বিএস খতিয়ান ও সিট মুলে এটি রেকর্ডিয় খাল। ভূমির শ্রেণিও দেখানো হয়েছে খাল। দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। নাজিরহাট থেকে শুরু হয়ে খালের শেষ হয় ডাইনজুরীর পূর্বপার্শ্বে একটি শাখা খালে গিয়ে।

কিন্তু এ খাল ভরাট ও দখলে আজ বিলীন হওয়ার পথে। সম্প্রতি উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণের বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায়’ খালটির দখল ও দূষনের প্রকাশিত নিউজে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এর পরপরই প্রশাসন এ্যাকশনে মাঠে নামেন এবং এ খাল উদ্ধারের উদ্যেগ গ্রহণ করে। এদিকে এলাকাবাসী দাবী জানান,খালটি উদ্ধারের পর খননের মাধ্যমে পানি নিস্কাসনের ব্যবস্থা করা হলে জলবদ্ধতা থেকে মুক্তি পাবে উক্ত এলাকা।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...