মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় ইক্ষু, সাথী ফসল ও উন্নত পদ্ধতিতে গুড় উৎপাদন প্রশিক্ষণ পেল ১২০ কৃষক

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় ইক্ষু ও সাথী ফসল সহ উন্নত পদ্ধতিতে গুড় উৎপাদন কৃষক প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার করণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম ব্যাচে উপজেলার ৬০জন উপকারভোগী কৃষকদের নিয়ে অনুষ্ঠিত ইক্ষু ও সাথী ফসল চাষ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ। প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন ও উপজেলা কৃষি কর্মকর্তা এতে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সুগারকেন সম্প্রসারণ কর্মকর্তা সুজন দে ও প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বৈজ্ঞানিক সহকারী উচিং চৌধুরী প্রমুখ। একই দিন দুপুরের পর দ্বিতীয় ব্যাচেও অনুষ্ঠিত হয় উন্নত পদ্ধতিতে আখের গুড় উৎপাদন সহ ইক্ষু ও সাথী ফসল চাষ প্রশিক্ষণ। এতেও অংশ গ্রহণ করেন উপজেলার ৬০জন উপকারভোগী কৃষক। এর আগে ২৮ মে পাশের আলীকদম ও ২৭ মে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন বলেন, ইক্ষু চাষ করেই কাজ শেষ নয়, লামা উপজেলায় ব্যাপকহারে তামাক চাষ হচ্ছে। এ চাষ মাটি, পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। তাই পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার করণ প্রকল্পের আওতায় ইক্ষু চাষের প্রকল্প গ্রহণ করে সরকার। তিনি আরও বলেন, তামাক চাষের তুলনায় ইক্ষু চাষে খরচ ও পরিমশ্রম অনেক কম। আর লাভও দ্বিগুন। এছাড়া ইক্ষুর শিকড় থেকে পাতা পর্যন্ত সবই মানুষের উপকারে আসে। তাই সবাইকে নিজের, পরিবেশের ও দেশের কথা চিন্তা করে তামাক চাষ পরিহার করে বিকল্প ইক্ষু চাষে এগিয়ে আসতে হবে। এ ধারাবাহিকতায় কৃষকদের আরও বেশি আগ্রহী করতে এ প্রশিক্ষণের আয়োজন। এক সময় এ ইক্ষু শিল্পতে রুপান্তরিত হবে বলেও জানান কৃষিবিদ ক্যছেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...