রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা নির্বাচন

বোয়ালখালীতে ভোটারদের ভিড় নেই, ১ ঘণ্টায় মাত্র ২৮ ভোট

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বুধবার সকাল ৯টা । ভোট শুরুর এক ঘণ্টা অতিক্রম হলেও ভোটারদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। এক ঘণ্টায় মাত্র ভোট পড়েছে ২৮ টি। বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্র পশ্চিম কধুরখীল মোহাম্মদিয়া মাদরাসা কেন্দ্র সরেজমিনে ঘুরে এ তথ্য জানা যায়।

একইসাথে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর একঘণ্টা অতিক্রম হয়েছে। এসময়ে ভোট পড়েছে ২৮টি। এ কেন্দ্রে মোট ভোটার ২২১৩ জন। এ কেন্দ্রে সবাই পুরুষ ভোটার মহিলা ভোটারদের জন্য পার্শ্ববর্তী পশ্চিম কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজন কান্তি দাশ বলেন, এ কেন্দ্র এখনও পর্যন্ত ভোট পড়েছে ২৬ টি আশাকরি বেলা বাড়ার সাথে সাথে ভোটারের চাপ বাড়বে। ভোট গ্রহণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে ভোটাররা জানান, উপস্থিতি কম থাকায় ভোট দিতে কোনো রকম ভোগান্তির শিকার হতে হয়নি। তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এদিকে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে এ উপজেলায় ৮৬ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৩৬০ জন তারমধ্যে ১ লাখ ১০ হাজার ৫৯৬ জন পুরুষ আর ৯৯ হাজার ৭৬৬ জন মহিলা ভোটার রয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...