বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে আটকে যাওয়া জাহাজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে ফেরার পথে বোট ক্লাবের কাছে বন্দর চ্যানেলে একটি জাহাজ আটকে যাওয়া জাহাজটি উদ্ধার করা হয়েছে।

জাহাজটি বিকেল মঙ্গলবার বিকেল ৪ টার সময় উদ্ধার করা হয়েছে। বন্দরের তিনটি টাগবোট জাহাজটিকে বহিনোঙরে নিয়ে যাচ্ছে। এটির প্রফেলর নষ্ট হয়ে যাওয়ায় সেটিকে জেটিতে আনার ঝুঁকি নিচ্ছে না বন্দর কর্তপক্ষ।

তীব্র ঢেউয়ে তুলনামূলকভাবে হালকা জাহাজটি বন্দরের একটি বয়ার সাথে ধাক্কা খায়। এতে জাহাজটির প্রফেলরের সাথে বয়াটি আটকে যায়। ওই বয়াটিসহ জাহাজটি বহিনোর্ঙরে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে মেরামত করে জাহাজটিকে নতুন সিডিউল দেয়া হবে।

এর আগে জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং লিমিটেডের একজন কর্মকর্তা বলেছিলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব এলাকার কাছে কর্ণফুলী চ্যানেলে ৪০০ টন স্টিলের কয়েল বহনকারী ‘শি জি ফেং’ নামে চীনের পতাকাবাহী জাহাজটি আটকে গিয়েছিল।

জাহাজটি গত ২০ মে ২৫ হাজার টন স্টিলের কয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। এটিকে বন্দরের ৬ নম্বর জেটিতে বার্থিং দিয়ে স্টিল কয়েন খালাস করার কার্যক্রম শুরু হয়। বন্দরে ২০ হাজার ৬শ টন কার্গো খালাসের পর ঘূর্ণিঝড় রেমালের কারণে বাকি পণ্য নিয়েই জাহাজটিকে ২৬ জুন সকালে জেটি ছেড়ে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেটির ক্ষতি এড়াতে বন্দরের প্রধান জেটি থেকে সমুদ্রের দিকে পাঠানো ১৯টি জাহাজের মধ্যে ‘শি জি ফেং’ একটি। আজ অন্যান্য জাহাজের সাথে এই জাহাজটিকেও জেটিতে ফিরিয়ে আনা হচ্ছিল। বহিনোর্ঙর থেকে ফেরার পথে দুপুর ১ টা নাগাদ জাহাজটি চ্যানেলের এক পাশে সরে গিয়ে আটকে যায়।

এই বিভাগের সব খবর

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

সর্বশেষ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই...

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সন্ত্রাসবাদ ও সহিংস...

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...