রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এবার ওটিটিতে ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গেলো রোজার ঈদে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘রাজকুমার’। এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় ছবি। নাম ভূমিকায় শাকিব খান। আর প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পেয়েছিল ছবিটি।
এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল। তবে বড় পর্দায় যারা দেখার সুযোগ পায়নি, তাদের জন্য হাতের মুঠোয় আসছে ‘রাজকুমার’।

শিগগিরই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ–তে। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন, রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে।
কবে নাগাদ ওটিটির পর্দায় উঠছে ‘রাজকুমার’, তা অবশ্য এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে ছবিটি।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...