রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক মেয়র, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সুশিক্ষিত ও কারিগরি জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তুলতে আমরা কলেজ, স্কুল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, এ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২৩ হাজার ৯৪৫জন শিক্ষার্থী পাস করে দেশ ও বিদেশে ছড়িয়ে গেছে। তাদের অনেকেই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তিনি বলেন, বিগত ৫ বছরে অত্র কলেজে পাশের হার ৯৩% এবং প্রতি বছর প্রায় ৮ হাজার শিক্ষার্থী পড়াশুনার সুযোগ পাচ্ছে। তিনি তাদের শিক্ষাবিস্তার ও মানবকল্যাণ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল সোমবার মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কলেজের জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরানে, বোখারী শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, শফিউল আলম, লোকমান আলী, আলী আজগর চৌধুরী, নেছার আহমদ, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যারা জমি দিয়ে এবং কলেজ পরিচালনায় নানারকম সহযোগিতা দিয়েছে তাদের সাধুবাদ জানান। তিনি বলেন, শিক্ষা বিস্তার এবং মানবসেবা আমাদের ব্রত। আমরা ২টি কলেজ সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ মোট ১০৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবায় নিয়োজিত আছি। তিনি কলেজ প্রতিষ্ঠা থেকে বিগত ৩০ বছরে সাবেক অধ্যক্ষ সহ যারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ অছিয়র রহমান।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...