শুক্রবার, ১৯ জুন ২০২৬

২৬ মে নাগাদ বাংলাদেশে পৌঁছতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী রোববার (২৬ মে) সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছুতে পারে।
ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘রেমাল’।
এই প্রাক-বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড় বলে জানিয়েছে ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আইএমডি জানিয়েছে, এটি শুক্রবার সকাল নাগাদ ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিনত হতে পারে। শনিবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রোববার সন্ধ্যা নাগাদ একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাতে পারে।
আইএমডি জানিয়েছে, রোববার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে।
ঝড়টির প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলাগুলোতে ২৬ ও ২৭ মে অতি ভারী বৃষ্টিপাত হতে পরে বলে আইএমডি সতর্ক করেছে।
গ্রীনহাউস গ্যাস নির্গমন থেকে সমুদ্র অতিরিক্ত তাপ শোষণ করায় সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘূর্ণিঝড়টি দ্রুত তীব্রতর হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় করছে।
বঙ্গোপসাগর ও আরব সাগর বর্তমানে খুব উষ্ণ, তাই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সহজেই তৈরি হতে পারে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...