রবিবার, ১৪ জুন ২০২৬

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

মো: রফিক উদ্দিন লিটন, প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার
ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে আংশিক ক্ষতি হয়েছে তিনটি। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাঁশঘাটা এলাকায় আকস্মিক এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে মনে করছেন দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসবাবপত্রের কারখানা, শো- রুম ও হার্ডওয়ারের দোকান। আসবাবপত্র তৈরীর একটি কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান মালিকপক্ষ।
অন্যতম মালিক ফরিদুল আলম জানান, এতে ফরিদ ফার্নিচার মার্ট সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনায় ৩৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাশেদা গণের ১১ টি এবং নুরুল আলমগণের ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
রামু ও চকরিয়া থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে জনগণের সহায়তায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। রামু ফায়ার স্টেশন অফিসের লিডার মোঃ হাসান চৌধুরী জানান, খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে আমরা দুর্ঘটনা স্থলে পৌঁছি। দুর্ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ২৮ টি। তবে কোথা থেকে কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তিনি বলতে পারেননি। অগ্নিকান্ড চলাকালে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে নির্মানাধীন ও তৈরিকৃত আসবাবপত্র, আসবাবপত্র তৈরির যন্ত্রপাতি ও মজুদকৃত তিন হাজার ঘনফুট গোল ও চিরাই কাঠ।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য জসিম উদ্দিন আহমদ জানান, কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে একটি কারখানা থেকে এ দুর্ঘটনার শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মালিকদের মধ্যে রয়েছেন ফরিদুল আলম ও রাশেদা গণ। খবর পেয়ে রামু- কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাসান তারেক ও দপ্তর সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে এখনো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। চরম ক্ষতিগ্রস্ত ফরিদ সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও তাদের নিয়োজিত ব্যক্তিবর্গ পুড়ে যাওয়া টিন, গাছগাছালি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে নিচ্ছেন।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...