শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চিটাগাং চেম্বারের নতুন পরিচালক ওয়েল গ্রুপের সৈয়দ নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রথমবারের মত পরিচালক হলেন ওয়েল গ্রুপের পরিচালক এবং বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গত ২১ মে ২০২৪ ইং চেম্বারের অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভায় চেম্বারের বর্তমান বোর্ডে একজন পরিচালকের শূণ্য পদ পূরণের লক্ষ্যে সৈয়দ নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সকলের সম্মতিক্রমে তাকে চেম্বারের পরিচালক হিসেবে কো-অপ্ট করা হয়।
উল্লেখ্য, চিটাগাং চেম্বারের ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ মেয়াদের বোর্ড অব ডাইরেক্টর্স হতে পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর তাঁর পদ থেকে ইস্তফা দেয়ার প্রেক্ষিতে চেম্বারের বর্তমান বোর্ডে পরিচালকের একটি পদ শূণ্য থাকে। তাই চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী উক্ত শূণ্য পদ পূরণে সৈয়দ নজরুল ইসলাম-কে চেম্বারের পরিচালক হিসেবে কো-অপ্ট করা হয়।

ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ২০২১-২৩ মেয়াদে বিজিএমইএ-এর ১ম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ মেয়াদে পরিচালক হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল চট্টগ্রাম জেলার প্রাক্তন প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য; ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব এবং ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...