বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

২২ ভ‌রি স্বর্ণালংকার নিয়ে ‌বিদেশ পালানোর সময় পু‌লিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগ‌রীর নিউ মার্কেট বিপনী বিতানের এক‌ স্বর্ণের দোকান থেকে ২২ ভ‌রি স্বর্ণ চু‌রি করে বিদেশ পা‌লিয়ে যাওয়ার সময় দোকান কর্মচারী‌ চন্দন ধর (৪৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পু‌লিশ।

বুধবার (২২ মে ) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, তথ্য প্রযুক্তির সাহায্যে বিদেশ পলায়নের চেষ্টাকালে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া ত‌থ্যের ভি‌ত্তিতে কোতোয়ালী থানাধীন হাজারী গলি এবং হাটহাজারী থানাধীন মদুনা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতার চন্দন ধর চট্টগ্রাম রাঙ্গু‌নিয়া থানাধীন মধ্য বেতাগী বনিক পাড়া ৩নং ওয়ার্ড এর ৭নং বেতাগী ইউনিয়নের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে।

থানা সূত্রে আরো জানা যায়, চু‌রি হওয়া চৌধুরী জুয়েলার্স নামক দোকানটি কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়স্থ বিপনি বিতান শপিংমলের দ্বিতীয় তলার ১৯৫নং দোকান।

দোকানের মা‌লিক কাঞ্চন মল্লিক (৬৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী। গত ২৩ মার্চ দোকানের কর্মচারী চন্দন ধরসহ দোকানের অন্যান্য কর্মচারী মালিকের অজান্তে বিভিন্ন দফায় ৬টি স্বর্ণের নেকলেস চুরি করে পালিয়ে যায়। যার ওজন ২২ ভরি।

পরে গত ২ এ‌প্রিল এ ব্যবসায়ী কোতোয়ালী থানায় লি‌খিত অ‌ভিযোগ করে দোকান মা‌লিক। পরবর্তীতে থানা পু‌লিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বিদেশ পলায়নের চেষ্টাকালে আসামি চন্দন ধরকে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পু‌লি‌শি জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভি‌ত্তিতে কোতোয়ালী থানাধীন হাজারী গলি এবং হাটহাজারী থানাধীন মদুনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পু‌লিশ।

এ বিষয়ে কোতোয়ালী থানার ও‌সি এস এম ওবায়েদুল হক বলেন, আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এ পরীক্ষা...

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের কার্যকরী কমিটি গঠিত

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের ২০২৬–২০২৭ বর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন–ফাতেমা জোহরা এবং সেক্রেটারি হয়েছেন রুম্মান আলতাব। কমিটির অন্য...

সর্বশেষ

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের কার্যকরী কমিটি গঠিত

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের ২০২৬–২০২৭ বর্ষের...

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা...

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...