রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের চিকিৎসা নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু; বাবা-মেয়েসহ আহত ৩

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ইট বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। ২১ মে (মঙ্গলবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বাবা-মেয়ে ও অটোরিকশা চালক আহত হয়েছে। নিহত নারীর নাম রুজি আক্তার (৩৮)। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৬ নম্বর সওদাগর পাড়া গ্রামের রুহুল আমিন প্রকাশ আব্দুর শুক্কুরের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম এই নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে নিহতের স্বামী রুহুল আমিনসহ মেয়ে রিনা আক্তার (১৮) কে নিয়ে পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে চিকিৎসা (ড্রেসিং) নিতে সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম থ-১৩-০৭৪৫) করে যাচ্ছিলেন। হাসপাতালে পৌঁছার ৩ শত মিটার পূর্বে নগরমুখী বেপরোয়া গতির একটি ইট বোঝাই ট্রাক (ফেনী-ড-১১-০২২৪) তাদের বহনকারী অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় চালকসহ তারা তিনজন আহত হয়।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান হতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান রুজি আক্তারের অবস্থা বেগতিক হতে উন্নত চিকিৎসার জন্য সার্জস্কোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত নিহতের স্বামী রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরলেও নিহতের মেয়ে রিনা আক্তার ও অটোরিকশা চালক আমির হোসেন চিকিৎসাধীন রয়েছেন। আহত চালকের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার আদিলপুর গ্রামে। রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে। #ছবি ক্যাপশন: রাউজান(চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...